ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

লিটারে ১৪ টাকা কমল ভোজ্যতেলের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২২ সকাল ৯:১৯

লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে দেশের ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো। গতকাল রোববার (১৭ জুলাই) মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও সিটি গ্রুপসহ অন্যান্য কোম্পানির পক্ষ থেকে এ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। 

তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের মতামতে বলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং অপরিশোধিত পাম তেলের দাম কমায় এবং বিশ্ববাজারে দাম নিম্নমুখী হওয়ায় সরকার স্থানীয় মিলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে। দ্বিপক্ষীয় আলোচনা করে ভোজ্যতেলের দাম শতকরা ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। তবে কোম্পানিগুলো ৭ শতাংশ দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সুপার ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট সয়াবিন তেলের দাম পরিবর্তন করা যেতে পারে, যা রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর করা যেতে পারে। 

কোম্পানি জানায়, বর্তমানে ৮ লিটারের বোতল সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫৭৫ টাকা রয়েছে। প্রস্তাবিত দাম ৮ লিটারের খুচরা মূল্য ১ হাজার ৪৫৬ টাকা, ৫ লিটারের বোতলের বর্তমান খুচরা মূল্য ৯৮০ টাকা এবং প্রস্তাবিত মূল্য ৯১০ টাকা, ৩ লিটারের বোতল বর্তমান খুচরা মূল্য ৫৯৫ টাকা, প্রস্তাবিত দাম ৫৫৫ টাকা। দুই লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা। প্রস্তাবিত দাম ৩৭০ টাকা। এক লিটারের বোতল বর্তমান দাম ১৯৯ টাকা এবং প্রস্তাবিত ১৮৫ টাকা।

জামান / জামান

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা