ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

এক মাসের ব্যবধানে ২১% কমেছে কার্ডভিত্তিক লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১০:৩৫

চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে ডিজিটাল মাধ্যমে বা কার্ডভিত্তিক (ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ড) লেনদেন কমেছে ৭ হাজার ৭৪২ কোটি টাকা। শতকরা হিসাবে এই লেনদেন কমেছে ২১ দশমিক ৩০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, আলোচিত মে মাসে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডে লেনদেন হয়েছে ২৮ হাজার ৫৯৯ কোটি টাকা। এপ্রিলে এর পরিমাণ ছিল ৩৬ হাজার ৩৪১ কোটি টাকা। এরমধ্যে মে মাসে শুধু ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ২৬ হাজার ৫০ কোটি টাকা। আগের মাস এপ্রিলে এ লেনদেনের পরিমাণ ছিল ৩৩ হাজার ৩১৭ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৭ হাজার ২৬৭ কোটি টাকা। এছাড়া মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭১ কোটি টাকা।

এদিকে, মে মাস শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ১৫০টিতে। আর ক্রেডিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ১৬২টিতে। আলোচিত সময়ের মধ্যে দেশে প্রি-পেইড কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ২৯০টিতে। আর এসব কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ১৭৭ কোটি টাকা।

এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে (কেনাকাটা, বিমানের টিকিট ক্রয়, হোটেলের ভাড়া) মে মাসে ২ হাজার ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে। মে মাসে ক্যাশ রিসাইক্লিং মেশিনে (সিআরএম) ৪ হাজার ২৯২ কোটি টাকা এবং ই-কমার্সে ৮৬৭ কোটি টাকা লেনদেন হয়েছে।

চলতি বছরের এপ্রিল শেষে এটিএম বুথ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৭২টিতে এবং পিওএসের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০৯৯টিতে। এছাড়া ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) ১ হাজার ৬৯৫টি এবং সিআরএম বেড়ে এক হাজার ৬৭২টিতে দাঁড়িয়েছে।

জামান / জামান

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার