রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণে সুদের হার বাড়ল
রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ থেকে ঋণের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে হলে সুদ গুণতে হবে ৩ শতাংশ, আগে তা ছিল ২ শতাংশ। অর্থাৎ সুদের হার ১ শতাংশ বাড়ল। গতকাল বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে। অবিলম্বে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রপ্তানিকারকরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। ইডিএফের আওতায় উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারকের কাছ থেকে ব্যাংকগুলো ৩ শতাংশ হারে সুদ আদায় করবে। আদায় করা এই সুদের ১.৫০ শতাংশ পুনঃঅর্থায়নের সুদ বাবদ বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। বাকিটা সংশ্লিষ্ট ব্যাংকের।
চলতি বছরের এপ্রিলে ইডিএফ ঋণে ব্যাংকগুলোর অযৌক্তিক সুদ আদায় বন্ধে ‘অন্তর্বর্তীকালীন সময়ের’ জন্য সুদহার নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ওই সময় বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন পাওয়ার আগ পর্যন্ত সময়ের জন্য নির্ধারিত সুদের অতিরিক্ত ১ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংকগুলো।
আমদানি বিল পরিশোধ ও বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে পুনঃঅর্থায়ন তারিখ পর্যন্ত সময়কে ‘অন্তর্বর্তী’ সময় হিসেবে ধরা হয়। সম্প্রতি রপ্তানি বেড়ে যাওয়ায় উৎপাদন উপকরণ আমদানির জন্য ইডিএফ থেকে ঋণের চাহিদা বেড়েছে। আর চাহিদা বাড়ার সময়ই সুদের হার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক।
জামান / জামান
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে