ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা নিয়ে ইভ্যালির টি১০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২১ রাত ৮:৪০

ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ইভ্যালি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি ১০ (T10) । নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, নতুন এসওপি’র আলোকে এবং গ্রাহকদের অব্যাহত চাহিদার কথা সামনে রেখে নতুন আঙ্গিকে আরো আকর্ষণীয় অফার এবং সেবা নিয়ে টি১০ ক্যাম্পেইন সাজানো হয়েছে। এই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার ঠিক রাত ১০টা ১০ মিনিটে। যেকোন পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন ডেলিভারিতে (সিওডি) অর্থাৎ পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। আর পণ্যের ডেলিভারি পাওয়া যাবে মাত্র ১০ দিনের মধ্যেই।

টি১০ নিয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমাদের ওপর গ্রাহকের আস্থা এবং বিশ্বাসই আমাদের পথচলার প্রেরণা। আর সেই বিশ্বাসের বন্ধনকে আরো শক্তিশালী করতে এবং গ্রাহকের ই-শপিং অভিজ্ঞতায় নতুন মাত্রা দিতেই আমরা নিয়ে এসেছি টি১০ ক্যাম্পেইন। টি ১০ ক্যাম্পেইনটি অত্যন্ত সফল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

এমএসএম / এমএসএম

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক