ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বেড়িবাঁধ ভাঙনে বিলীন হওয়ার পথে কয়েকটি গ্রাম


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২১ রাত ৯:২৩
সদরের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ ধসে পড়ায় এলাকাবাসী আতংকিত। তাই এই বর্ষায় চলাচল নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। অনেক বছর আগে এই বেড়িবাঁধের কাজ করলেও আস্তে আস্তে ধ্বসে পড়ছে বাধ। শুধু বাধঁ নয় ওই বাধঁ ভাঙ্গনে বিলীন হয়ে যাবে কয়েকটি গ্রামও। গত দুবছর জেলা পানি উন্নয়ন বোর্ড নিচু জমিতে অযথা বাঁধ দিলেও সংস্কার করা হয়নি এই বাধঁ।
 
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর অংশের প্রায় আধা কিলোমিটার সড়ক ও বাধঁ চলে যাচ্ছে সুরমা (ধোপাজান) নদীর গর্ভে। শুধু সড়কই নয়, সুরমা (ধোপাজান) নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাবে পা‍ঁচটি গ্রামের হাজারো পরিবারের বাড়িঘর। হুমকির মুখে রয়েছে আরও তিনটি গ্রাম।  ভেঙ্গে যাচ্ছে জেলা শহর থেকে চলাচলের অন্যতম সড়কটি। স্থানীয়রা বলছেন, এখনি ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আরও  কয়েক হাজার পরিবারের ভিটেমাটি, মাথাগোজার ঠাঁই। সদর উপজেলার সৈয়দপুর,সাহেব নগর,বালাকান্দা, বালাকান্দা বাজার, মুসলিম পুর, হুরুয়ারকান্দা, জব্বার পুর,বালুচরসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবারের বাড়িঘর চলে যাবে নদীগর্ভে। হুমকির মুখে রয়েছে বৃহত্তর সৈয়দপুর গ্রামের মানুষের বসতবাড়ি ও আধা কিলোমিটার অংশ। নদীর ভাঙ্গনে আতঙ্কে রয়েছে নদীর পাড়ের স্থানীয় লোকজন।
 
সৈয়দপুর গ্রামের সাবেক মেম্বার মুমিন মিয়া জানান, কয়েক বছর ধরে ধোপাজান নদীর ভাঙ্গনে ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর তীরে বেড়িবাঁধ পুনরায় না করলে আমাদের এলাকার চলাচলের রাস্তা ও কয়েক হাজার বাড়িঘর হুমকিতে পড়বে।
 
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ পুনরায় নির্মাণ অথবা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কয়েকটি গ্রামের বিরাট ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। চোখের সামনে বাড়িঘরসহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।
 
সৈয়দপুর গ্রামের ব্যবসায়ী মোঃ ফজর আলী বলেন, বেশ কয়েক বছর আগে সুরমা(ধোপাজান)নদীতে বেড়িবাঁধ দেওয়া হয়েছিল। নদী ভাঙ্গনের ফলে সমতল ভুমি ভেঙে এখন বেড়িবাঁধে ভাঙ্গন ধরেছে। এই বেড়িবাঁধ ভাঙ্গলে আমাদের গ্রামের ফসলের জমি ও বসতবাড়ি নদীর মাঝে বিলীন হয়ে যাবে। আমাদের গ্রামের মানুষের চলাচলের রাস্তা হিসেবে আমরা এই বেড়িবাঁধ ব্যবহার করে থাকি। এখন যদি এই বেড়িবাঁধ টোকো ভেঙ্গে যায় তাহলে আমাদের ভোগান্তির শেষ  থাকবেনা। তাই সুনামগঞ্জ জেলার সকল উর্ধতন কর্মকর্তাদের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আমাদের এই বেড়িবাঁধ ও রাস্তার উপর সুনজর দিয়ে গ্রামবাসীকে রক্ষা করুন।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা