চরফ্যাসনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ১৬০ পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্ভোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে চরফ্যাসন উপজেলায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ৫টি ইউনিয়নে ১৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মুজিববর্ষের ঘরসহ দুই শতক জমির মালিকানা।
বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা বজ্রগোপাল টাউন হলে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, সহকারী কমিশনার ভূমি আবদুল মতিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ইসলাম ভিপি, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহাম্মেদ শুভ্র, চরফ্যাসন থানার ওসি মনির হোসেন, দুলারহাট থানার ওসি মোরাদ হোসেনসহ ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
উপকারভোগীদের মধ্যে জাহানপুর ইউনিয়নের ঝর্ণা বেগম, হাজারীগঞ্জ ইউনিয়নের রুহুল আমিন ও ওমানগঞ্জ ইউনিয়নের ফাহিমাসহ দশ জন অনুভূতি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied