ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

বাড়ির প্রবেশপথ নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ বড় দুই ভাইয়ের বিরুদ্ধে


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ৩:০
ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের ৯নং ওয়ার্ডে দুই মাস আগে ছোট ভাই আলমগীরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বড় ভাই জাহাঙ্গীর, সফিক ও জাহাঙ্গীরের ছেলে সোহেলের বিরুদ্ধে। 
 
জানা গেছে, গত ২৭ মে বাড়ির প্রবেশপথে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর, সফিক ও জাহাঙ্গীরের ছেলে কাঁটা দিয়ে পথ অবরুদ্ধ করে। আলমগীর তাতে বাধা দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
কোথাও বিচার না পেয়ে শুক্রবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে আলমগীর জানান, তার পিতার সম্পত্তি বণ্টন করার সময় বাড়ির প্রবেশপথের জন্য আলাদা করে জায়গা রেখেছেন স্থানীয় সালিশকাররা। দীর্ঘ ২০ বছর ওই পথ দিয়ে আলমগীর ও তার পরিবারের লোকজন হাঁটাচলা করে আসছে। কোনো কারণ ছাড়াই ২৭ মে আলমগীরের বাড়ির প্রবেশপথে কাঁটার বেড়া দিয়ে অবরুদ্ধ করে দেয় তার দুই বড় ভাই জাহাঙ্গীর, সফিক ও জাহাঙ্গীরের ছেলে সোহেল। খবর পেয়ে আলমগীর তাতে বাধা দিতে গেলে উপরোক্ত তিনজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পিটিয়ে বাম হাত ভেঙে দেয়।
 
পরে স্থানীয়রা এবং পরিবারের লোকজন আলমগীরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। আলমগীরের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকাতে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। ঢাকায় যাওয়ার আগে আলমগীর নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দেড় মাস ঢাকায় চিকিৎসা নেয়ার পর বাড়ি এসে বিচার চেয়ে এলাকার বিভিন্ন জনের কাছে গিয়েও বিচার পাননি আলমগীর। 
 
তিনি আরো অভিযোগ করেন, থানা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযুক্ত জাহাঙ্গীর এই হামলার ঘটনা স্বীকার করেছেন।
 
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, আলমগীর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থানা থেকে তদন্ত করা হয়েছে।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত