কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে জিনপিংয়ের ‘হুঙ্কার’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন কোনো দেশের উপর অত্যাচার করে না। কিন্তু কেউ যদি চীনের উপর অত্যাচার করতে আসে তাহলে তাদের মাথা স্টিলের বড় দেয়ালে আঘাত করে রক্তাক্ত করে দেয়া হবে। বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তি অনুষ্ঠানে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। সূত্র, বিবিসি।
বেইজিংয়ের তিনেআনমেন স্কোয়ারে উপস্থিত প্রায় ৭০ হাজার মানুষ উল্লাসে ফেটে পড়েন। তবে তাদের অনেকের মুখেই মাস্ক ছিল না। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশাত্ববোধক গান গাওয়া হয়। অনুষ্ঠানে সামারিক বাহিনীর বিমানের ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শি জিনপিং প্রায় এক ঘণ্টা সময় ধরে ভাষণ দেন। আধুনিক চীন গঠনে কমিউনিস্ট পার্টির ভূমিকা তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘একমাত্র সমাজতন্ত্র চীনকে রক্ষা করতে পারে। একমাত্র চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র চীনের উন্নয়ন করতে পারে।’
তিনি আরো বলেন, ‘কেউ আমাদের ভয় দেখাক, আমাদের উপর দমন-পীড়ন চালাক, আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুক সেটা আমরা চায় না। আমরা কখনো সেটা মেনে নেব না। যদি কেউ এসব করার চেষ্টা করে তাহলে স্টিলের বড় দেয়ালের সঙ্গে তাদের মাথা আঘাত করে রক্তাক্ত করে দেয়া হবে। আমাদের ১.৪ বিলিয়নের বেশি মানুষ সব ষড়যন্ত্রের জবাব দেবে।’
চীন বারবারই অভিযোগ করে আসছে যে, যুক্তরাষ্ট্র তাদের উন্নয়নকে খর্ব করছে। জিনপিংয়ের এসব মন্তব্য যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই বলে মনে করছেন অনেকে।
চাইনিজ কমিউনিস্ট পার্টি (সিসিপি) ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয় আজ থেকে ৭২ বছর আগে। এই সময়ে চীন অভূতপূর্ব উন্নতি করেছে। তারা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
প্রীতি / প্রীতি
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র