জমির মালিকানা বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা
আন্তসীমান্তবর্তী জমির মালিকানা বিরোধের জের ধরে ভোলার চরফ্যাসনের সীমান্তবর্তী পটুয়াখালীর গলাচিপার চর কাজল এলাকায় সোমবার রাত ৯টায় নুর খাঁ (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে গলাচিপার চর কাজল এলাকার সন্ত্রাসী ভূইয়া গ্রুপ।
মঙ্গলবার (২৬ জুলাই) এ ঘটনায় নিহত নুর খার ছেলে সুমন খা বাদী হয়ে গলচিপার চর কাজল গ্রামের রনি ভূইয়াকে প্রধান আসামী করে ৩০ জনের নামে গলাচিপা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ সুমন সরদার, জুয়েল খান, আমির হোসেন ভূট্টো, ফরিদ, নুর নাহার নামের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছেন।
নিহত নুর খা ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাট থানার মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার গ্রামের ৩নং ওয়ার্ডের আলি আহম্মদ খাঁর ছেলে। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। চরের খাস জমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জনকে আসামী করে মামলা হয়েছে। থানা পুলিশ ৫ আসামিকে গ্রেফতার করেছেন বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জানা যায়, ভোলার চরফ্যাসন ও পটুয়াখালীর আন্তসীমানাবর্তী মুজিবনগর ও চর কাজল। ওই চরের জমি নিয়ে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। প্রতি বছর পটুয়াখালী চর কাজলের মন্নান ভূইয়া, রনি ভূইয়াদের নেতৃত্বে সেখানকার সন্ত্রাসীরা চরফ্যাসনের কৃষকদের ধান, গবাদীপশু লুটপাট করে নিয়ে যায়। এনিয়ে একাদিক মামলা রয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাতে খুন হন চরফ্যাসনের মুজিবনগর ইউনিয়নের চরমোতাহার গ্রামের নুর খাঁ।
এমএসএম / এমএসএম
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied