ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে লকডাউন কার্যকরে যৌথবাহিনীর সভা শেষে শহর পরিদর্শন


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৫:৩২

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ এবং জনসচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টায় যৌথবাহিনীর এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর লেঃ কর্নেল মাহবুব, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তছলিম এহসান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজন কুমার সিংহ, র‌্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি কমান্ডার সিঞ্চন আহমেদ, আনসার কমান্ডার মো. সাজ্জাদ হোসেন, এনএসআইয়ের যুগ্ম-পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, অ‌তিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, এনডিসি  রিফাতুল হকসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ। সভা শেষে যৌথবাহিনী সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেট পরিদর্শন করে এবং জনগণকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহ্বান জানায়।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ১ জুলাই হতে ৭ জুলাই সরকার সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ সময় কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন না। যদি বিশেষ প্রয়োজনে বের হন অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া বাকি সবকিছু বন্ধ থাকবে। এসব আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সাত দিনের এই লকডাউনে কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়বে। আমরা তাদের তালিকা ইতোমধ্যেই করে ফেলেছি। তাদের অদ্যই সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা হবে।

বিজিবি অধিনায়ক তসলিম এহসান বলেন, সুনামগঞ্জ জেলার সবকটি সীমান্ত এলাকায় বিজিবির কড়া পাহারা রয়েছে। কোনো ভাবেই সীমান্ত পার হয়ে আসা-যাওয়ার কোনো সুযোগ নেই। 

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেন, পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইন অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা