ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের ব্যবধানে আরেকবার বাড়ল সোনার দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৭-২০২২ সকাল ৯:৫০

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ২ হাজার ৭৪১ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার (২৯ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে। 

এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) সোনার দাম বাড়ানো হয় যা বুধবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য় ১ হাজার ৩৪১ টাকা। দাম বাড়ার কার‌ণে ২৯ জুলাই থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৫৬৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা যা এখন বিক্রি হবে ৬৬ হাজার ৪৮৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৪৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ১৭১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকায়, ২১ ক্যারেট ৭৫ হাজার টাকায়, ১৮ ক্যারেট ৬৪ হাজার ২৬৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫২ হাজার ৭২১ টাকা।

জামান / জামান

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ