ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ক্রাইসিস ম্যানেজার প্রিয়াঙ্কা!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২১ বিকাল ৬:১৪

ভারতীয় জাতীয় কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে পরিচিত ছিলেন দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দলের সংকট ঠান্ডা মাথায় মোকাবেলা করার জন্য খ্যাতি ছিল বর্ষিয়ান এ রাজনীতিকের। নেতাদের মধ্যে বিভেদ ও মতানৈক্য দূর করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতেন। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেলো সেই ভূমিকায়।

ভারতের পাঞ্জাব রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটির নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার প্রিয়াঙ্কা গান্ধী ওই রাজ্যের নেতা নভোজিৎ সিং সিধুর সঙ্গে বৈঠক করেন। সাবেক ক্রিকেটার সিধু এক সময় বিজেপির রাজনীতি করতেন।

কিন্তু আগের দিন (মঙ্গলবার) সাংবাদিকরা জিজ্ঞেস করলে সিধুর সঙ্গে প্রিয়াঙ্কার বৈঠকের বিষয়ে ‘না’ সূচক উত্তর দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (প্রিয়াঙ্কার বড় ভাই)। পরে সিধু টুইটারে ছবি প্রকাশ করে প্রমান দেখান যে, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, সিধু কি রাহুলের সঙ্গে বৈঠক করতে চাননি? এবার জানা গেলো, রাহুলেরই সম্মতি ছিলো না সিধুর সঙ্গে বৈঠক করার। শেষতক প্রিয়াঙ্কার মধ্যস্থতায় বৃহস্পতিবার তাদের বৈঠক হয়। ৪৫ মিনিট ধরে চলে ওই বৈঠক। সূত্র : এনডিটিভি।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের