ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লিভারপুল নাকি ম্যানচেস্টার সিটি, মৌসুমের প্রথম শিরোপা হচ্ছে কার?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২২ দুপুর ৪:২১

কমিউনিটি শিল্ড, ইংলিশ ফুটবল মৌসুমের প্রথম শিরোপা। নতুন মৌসুমের শুরুতেই গেল মৌসুমের প্রিমিয়ার লিগজয়ী এবং এফএ কাপজয়ী দুই দলকে এই শিরোপা হাতছানি দেয়। আজ রাতে এই শিরোপার লড়াইয়ে নামবে সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ফুটবলের দুই দাপুটে দল ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল।

টানটান উত্তেজনাময় ২০২১-২২ মৌসুমে শিরোপার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের চেয়ে মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা দখলে রাখে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এফএ কাপ ফাইনালে সিটিজেনদের ধরাশায়ী করে ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রথমবার পৃথিবীর প্রাচীনতম এই প্রতিযোগিতার শিরোপা করতলগত করে লিভারপুল।

২০১৫ সালে লিভারপুলে দায়িত্ব নেওয়ার পর কমিউনিটি শিল্ড বাদে সম্ভাব্য সব শিরোপাই ছুঁয়ে দেখেছেন ক্লপ। লিভারপুলের জার্মান কোচ তাই এবার এই শিরোপাটাও নিজের করে নিতে উন্মুখ, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ (ম্যাচ)। আমরা এটা দুইবার খেলেছি, জিতলে ভালোই লাগবে। শিরোপাগুলোর আমাদের এটাই জেতা বাকি আছে।’

ইংলিশ ফুটবলে কমিউনিটি শিল্ডকে আনুষ্ঠানিকভাবে মৌসুমের প্রথম শিরোপা মনে করা হয়। তবে দেশটির বড় ক্লাবগুলোর কোচেরা প্রায়ই এটিকে একপ্রকার অবজ্ঞাই করেন, অনেকে তো এ-ও বলে ফেলেন যে, এটা স্রেফ আরেকটি প্রাক-মৌসুম ম্যাচ। সিটির বিপক্ষে মাঠে নামার আগে ক্লপ অবশ্য কমিউনিটি শিল্ডের ‘গুরুত্ব’কে একটু অন্যভাবে ব্যাখ্যা করলেন, ‘আপনি যদি জেতেন, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তবে হেরে গেলে এটার গুরুত্ব কমে যায়।’

গত মৌসুমে কমিউনিটি শিল্ড ফাইনালে ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটির কাছে হেরে বসেছিল ম্যানচেস্টার সিটি। কমিউনিটি শিল্ডকে ‘গুরুত্বহীন’ জ্ঞান করা কোচদের মধ্যে সবার আগে আসে ম্যান সিটি কোচ পেপ গার্দিওলার নাম। ২০১৯ সালে এই স্প্যানিশ কিংবদন্তি ম্যানেজার বলেছিলেন, ‘কমিউনিটি শিল্ডকে কেউ গোনায় ধরে না। তাহলে এটা কেন খেলা হয়?’

এই ম্যাচের জন্য মূল গোলরক্ষক অ্যালিসন বেকার এবং ফরোয়ার্ড দিয়োগো জোতাকে পাচ্ছেন না ক্লপ। চোটের কারণে দুজনই এখন মাঠের বাইরে রয়েছেন। ম্যান সিটি শিবিরে অবশ্য তেমন কোনো চোট সমস্যা নেই।

লেস্টার সিটির মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে