ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের হয়েও শতক হাঁকালেন চাপম্যান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১:৩৬

স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। স্কটিশদের দেওয়া ৩০৭ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে পৌঁছে যায় কিউইরা। মার্ক চাপম্যান মাত্র ৭৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন।

মার্ক চ্যাপম্যানের জন্ম হংকংয়ে।

২০১৫ সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে হংকংয়ের হয়ে অভিষেক হয় তাঁর। সেই অভিষেক ওয়ানডেতেই অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেন তিনি। মা হংকংয়ের এবং বাবা নিউজিল্যান্ডের নাগরিক হওয়ায় দুই দেশেরই নাগরিকত্ব পেয়ে যান চাপম্যান। ২০১৫ সাল থেকেই তিনি খেলছেন নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পান চাপম্যান, হয়ে যায় অভিষেকও। এরপর অভিষেক হয় ওয়ানডেও। নিউজিল্যান্ডের হয়ে চারটি ওয়ানডে খেলার পর কাল পঞ্চম ম্যাচে এসে শতকের দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। এউইন মরগান ও এড জয়েসের পর দুটি দেশের হয়ে শতক পাওয়া তৃতীয় ব্যাটার হয়ে গেলেন চাপম্যান। মরগান এবং জয়েস দুজনই আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে