ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মৌসুমের প্রথম শিরোপা জয়ে নেইমার, মেসি, রামোসের গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১:৫৮

নতুন মৌসুমে মাঠে নামার আগে দুর্দান্ত জয়ে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে রাখলো প্যারিস সেন্ট জার্মেই। রোববার ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফরাসি সুপার কাপে নঁতের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে তারা। মৌসুমের প্রথম শিরোপা জয়ে নেইমার করেছেন জোড়া গোল। জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোসও।

নতুন মৌসুমের পর্দা ওঠার আগে ঐতিহ্যবাহী এই ম্যাচ হয়ে থাকে লিগ ওয়ান চ্যাম্পিয়ন ও ফরাসি কাপের বিজয়ীর মধ্যে। এই ম্যাচটি গত এক দশকের মধ্যে নবমবার জিতলো প্যারিসিয়ানরা।

ইসরায়েলের তেলআবিবে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি ভক্তদের হতাশ হতে হয়নি। ২২তম মিনিটে নেইমারের থ্রু বল থেকে গোলকিপারকে বোকা বানিয়ে আড়াআড়ি শটে গোল করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

প্রথমার্ধ শেষ হওয়ার মুহূর্তে বাঁকানো ফ্রি কিকে দলের দ্বিতীয় গোল যোগ করেন নেইমার। রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুমে চুক্তি করা রামোস ৫৭ মিনিটে দুষ্টিনন্দন ব্যাকহিলে ৩-০ করেন।

নঁতের ডিফেন্ডার জ্যাঁ ক্লঁদে কাস্তেলেত্তো নেইমারকে ফাউল করে মাঠছাড়া হন, পেনাল্টি পায় পিএসজি। ৮২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড করেন চার নম্বর গোল। 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে