ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ২:৪০

ম্যানচেস্টার ইউনাইটেডের  জার্সিতে কি শেষ ম্যাচ খেলেই ফেললেন ক্রিস্টিয়ান রোনালদো? এ প্রশ্ন ওঠা এখন স্বাভাবিক।একাধিক সূত্র বলছে, রবিবার (৩১ জুলাই) ম্যাচ শেষ হওয়ার আগেই ওল্ড ট্রাফোর্ড থেকে বের হয়ে যান তিনি। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। একটা সুযোগ পেয়েছিলেন এবং তা নষ্ট হয়। 

বিরতির তার পরিবর্তে আমাদ দিয়ালোকে নামান কোচ এরিক টেন হাগ। ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোল করেন এই দিয়ালোই। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ব্যাগ কাঁধে রোনাল্ডোর প্রস্থানের ছবি ভাইরাল হয়ে যায়। অভিযোগ, তিনি যখন স্টেডিয়াম চত্বর ছেড়ে বের হয়ে যান তখনও ম্যাচ শেষ হয়নি। 

এককালে ম্যান ইউ সমর্থকদের নয়নের মণি ছিলেন পর্তুগিজ এই মহাতারকা। কিন্তু গত দুই মাসে তার আচরণ নিয়ে একদমই খুশি নয় সমর্থকদের একটা বড় অংশ। তিনি ক্লাব ছাড়তে চান, ক্লাব তাকে ছাড়তে চায় না। ক্লাবের বিবৃতি সত্ত্বেও তার এজেন্ট জর্জ মেন্ডেস একের পর ক্লাবের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। প্রাক মৌসুম প্রস্তুতিতেও দলের সঙ্গে যোগ দেননি তিনি। 

এবার ক্রিস্টিয়ান রোনালদোর বিরুদ্ধে খেলা শেষ হয়ে যাওয়ার আগেই মাঠ ছাড়ার অভিযোগ। একের পর শৃঙ্খলাভঙ্গের কাজ করছেন তিনি। ম্যান ইউ সমর্থকদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, নিজেকে ক্লাবের চেয়ে বড় ভাবছেন রোনালদো। যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

প্রীতি / প্রীতি

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের