ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দেশে ফিরলেন আরো ২৯৬১ হাজী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১১:৩১

হজ শেষে একদিনে আরো ২ হাজার ৯৬১ জন হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে সোমবার (১ আগস্ট) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফেরা হাজীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৪১ জনে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১২৪টি ফ্লাইটে হাজীরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি, সৌদিয়ার ৫১টি ও ফ্লাইনাসের ৬টি ফ্লাইট রয়েছে।

আইটি হেল্প ডেস্ক আরও জানিয়েছে, ১ আগস্ট পর্যন্ত দেশে ফেরা হাজীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ, সৌদিয়া পরিবহন করেছে ৪২ শতাংশ এবং ফ্লাইনাস পরিবহন করেছে ৬ শতাংশ। এ পর্যন্ত সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

জামান / জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার