অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হলেন বিজয়-অনন্যা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। কয়েক দিন আগে সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে গিয়েছিলেন বিজয়-অনন্যা। কিন্তু বাধ্য হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩১ জুলাই মুম্বাইয়ের একটি শপিং মলে ‘লাইগার’ সিনেমার প্রচারের জন্য যান বিজয়-অনন্যা। কিন্তু মলের সামনে গিয়ে হতভম্ব হয়ে পড়েন তারা। কারণ পুরো অনুষ্ঠানস্থল দর্শকে ভরা ছিল। বিজয়-অনন্যাকে একঝলক দেখার জন্য দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অভিনেতা অর্জুন রেড্ডি উপস্থিত সকলকে শান্ত হতে বলেন। কিন্তু দর্শকরা শান্ত হননি। সর্বশেষ নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিজয়-অনন্যা।
ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দর্শকে ভরে আছে শপিং মল। ধাক্কাধাক্কির কারণে এক নারী ভক্ত অসুস্থ হয়ে পড়েন। পরে আয়োজকরা তাকে অনেক কষ্টে উদ্ধার করেন।
এদিকে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন বিজয়। তাতে এ অভিনেতা লিখেন—‘আপনাদের ভালোবাসা আমার মন ছুঁয়েছে। আশা করি, আপনারা সকলে নিরাপদে বাড়ি ফিরেছেন। আপনাদের সঙ্গে ওখানে কিছুটা সময় কাটাতে পারলে আমি আরো বেশি খুশি হতাম।’
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার