ম্যাককয়-কিংসে ভারতকে হারিয়ে সমতায় উইন্ডিজ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৯ রানের সহজ লক্ষ্যও কঠিন করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ওভারে আবেশ খানের নো বলের সুযোগ কাজে লাগিয়ে পাঁচ উইকেটে জিতে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে সমতা ফেরালো স্বাগতিকরা।
মাঝের ওভারগুলোতে ভারতীয় বোলাররা কোণঠাসা করে ফেলেছিল উইন্ডিজকে। এক সময় লক্ষ্য দাঁড়ায় ৭২ বলে ৭৫, পরে ১৮ বলে ২৭ এবং শেষ ওভারে ১০ রান। আবেশের ওই ওভারের প্রথম বল নো হয়, ফ্রি হিটে ছয় মারেন ডেভন থমাস এবং দ্বিতীয় বলে চার মেরে লক্ষ্য অতিক্রম করেন।
দিনের শুরুতে ওবেড ম্যাককয় ওয়েস্ট ইন্ডিজের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার বানান। ৪ ওভারে ১৭ রান খরচায় ৬ উইকেট নেন এই পেসার। এই সংস্করণে যে কোনো দলের হয়ে ভারতের বিপক্ষে এটাই সেরা বোলিং।
১৯.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয় ভারত। ইনিংস সেরা ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় সেরা ২৭ রান করেন রবীন্দ্র জাদেজা।
লক্ষ্যে নেমে উইন্ডিজের অন্য ব্যাটসম্যানরা তেমন একটা অবদান রাখতে পারেননি। ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিং প্রতিহত করে দাঁড়িয়ে যান ব্র্যান্ডন কিং। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করে স্বাগতিকদের জয়ের পথ তৈরি করে দেন। ১৯ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন থমাস। ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!