সোহানকে দেখে মনে হয়েছে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে
টি-টোয়েন্টিতে মাহমুদ উল্লাহ রিয়াদের পরিবর্তে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে দলকে জিম্বাবুয়েতে পাঠিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আলোচনা কম হয়নি। সোহানের নেতৃত্বে প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই দুই ম্যাচে সোহানকে দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ইনজুরির কারণে সিরিজ থেকে সোহান ছিটকে যাওয়ার পর ডোনাল্ড বলেন, ‘সোহানের সঙ্গে আজ (সোমবার) সকালে দেখা হয়েছে। ওর আঙুল বাঁধা। ওর জন্য খারাপ লাগছে। সে দারুণ খেলছিল, ক্লিন হিট করছিল। গত দুই ম্যাচে খুবই ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। তাকে দেখে মনে হয়েছে যে, সে ২০-৩০ ম্যাচে অধিনায়কত্ব করেছে। ’
বাংলাদেশের পেস বোলিং কোচ মিস করবেন সোহানকে, ‘তাকে অবশ্যই মিস করবো। আশাকরি সে এশিয়া কাপে ফিরবে। প্রথম ম্যাচে সে প্রায় একাই জিতিয়ে দিচ্ছিল। তার পাওয়ার ও কম্পোজ আমরা মিস করব। ’
সোহানের অবর্তমানে শেষ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতায়। তাই আজকের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টায় হারারেতে মুখোমুখি হবে দুদল।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!