ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজি থেকে বরখাস্তের পেছনে এমবাপ্পের হাত নেই: পচেত্তিনো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ১:৪

দীর্ঘ সময় ধরে গুঞ্জনের পর গত মাসে বরখাস্ত হন মাউরিসিও পচেত্তিনো। কানাঘুষা চলছিল, নতুন প্রজেক্টে এই আর্জেন্টাইন কোচের ছাঁটাই চেয়েছেন দলের তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু প্যারিসিয়ান ক্লাব ছাড়ার পেছনে এই স্ট্রাইকারের কোনো ভূমিকা আছে বলে পচেত্তিনো মনে করেন না।

এর আগে এমবাপ্পেও সোশ্যাল মিডিয়ায় জোর গলায় বলেছিলেন, এই বিষয়ে তার কোনো দয় নেই। এবার তার বক্তব্যের সঙ্গে সুর মেলালেন পচেত্তিনো। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর আর্জেন্টাইন কোচের বিদায়ের পথ তৈরি হয়ে যায়।

আর্জেন্টাইন আউটলেট ইনফোবায়ে’কে পচেত্তিনো বলেছেন, ‘আমি মনে করি পিএসজি কিলিয়ানকে ধরে রাখার জন্য যথাসম্ভব সবকিছু করেছে এবং আমিও তাতে একমত।’

এমবাপ্পেকে নিয়ে সাবেক পিএসজি কোচের মন্তব্য, ‘সে আজকের বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমি মনে করি তাকে থেকে যাওয়ার জন্য রাজি করতে পিএসজির সব ধরনের  পুঁজি আছে। কিন্তু আমি মনে করি না কিলিয়ান নতুন প্রজেক্টের (আমাকে বিদায়ের) পরিকল্পনা করেছে।’  

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে