ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গ্রামে ফোর-জি পায় না, ফাইভ-জি দরকার নেই : পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২২ দুপুর ২:১৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই মুহূর্তে টেলিটকের ফাইভ-জি দরকার নেই। ফোর-জি গ্রাম ও হাওর এলাকায় সার্ভিস পাচ্ছে না। ফোর-জি আগে আপডেট করো, তারপর ফাইভ-জি। এই মুহূর্তে ব্যয় সংকোচন করছি। মঙ্গলবার (২ আগস্ট) ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা।

আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। একনেক সভার বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা ডলার সাশ্রয় করছি। সেজন্য প্রকল্পটি আপাতত স্থগিত করা হয়েছে। আমরা একনেক সভায় শোকের মাস নিয়ে আলোচনা করেছি। যেসব ঘাতক বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যা করেছে সেসব ঘাতকদের ধিক্কার ও ঘৃণা জানানো হয়েছে।

জামান / জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২

দেড় ঘণ্টা পর মোহাম্মদপুরে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার