ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর টিকার দুই ডোজ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১২:২৮

করোনার দুই ডোজ টিকা দ্রুত সংক্রমণ বিস্তারকারী ডেল্টা ভ্যারিয়েন্ট (ভারতীয় ভ্যারিয়েন্ট) থেকে সুরক্ষা দিতে সক্ষম। বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এ তথ্য জানিয়েছে। এমন সময় টিকা নিয়ে এই মূল্যায়ণ প্রকাশ করা হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ইউরোপে নতুন ঢেউ সৃষ্টি করবে।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির প্রধান মার্কো ক্যাভালেরি বলেছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়া চারটি টিকা ডেল্টাসহ যেসব ভাইরাস ইউরোপে বিস্তার ঘটাচ্ছে তার সবগুলোর বিরুদ্ধে কার্যকর। প্রকাশিত বাস্তব তথ্যে প্রমাণ মিলেছে, টিকার দুই ডোজ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।

তিনি জানান, গবেষণাগারে পরীক্ষায়ও দেখা গেছে, টিকা থেকে দেহে বৃদ্ধি পাওয়া অ্যান্টিবডি ডেল্টা ভাইরাসকে নিস্ক্রিয় করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পাওয়া চারটি টিকা হচ্ছে- ফাইজার, মডার্না, আস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসন।

জামান / জামান

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের