অক্টোবরে আসছেন মাহিয়া মাহি
দীর্ঘদিন পর পর্দায় আসতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসছে অক্টোবরে মুক্তি পেতে যাছে তার নতুন সিনেমা ‘যাও পাখি বলো তার’। এতে মাহি ছাড়া আরও অভিনয় করেছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
তিনি জানান, আগামী ৭ অক্টোবর রাজধানীর অত্যাধুনিক সব প্রেক্ষাগৃহসহ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই তারা এগোচ্ছেন।
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে আমরা সিনেমার মুক্তি নিয়ে বারবার ভেবেছি। অবশেষে এটাই চূড়ান্ত হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ শুরু হবে।’
তিনি জানান, গ্রামীণ প্রেমের গল্প এটি। থাকছে প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসেবে।
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় আরও করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা