হানিমুনে ব্যাংকক পূর্ণিমা
বিয়ের পর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় এখন ব্যাংকক রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৮ জুলাই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা, এমনটাই জানা গিয়েছে।
পূর্ণিমার পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই স্বামী আশফাকুর রহমানকে নিয়ে পূর্ণিমা ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এরই মধ্যে তারা ব্যাংকক, পাতায়া, ফুকেট ঘোরাঘুরির কাজ শেষ করেছেন। আরও কয়েকটি স্থান ঘোরাঘুরি শেষে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তাঁরা। হানিমুনের এই সময়টা পূর্ণিমা ও রবিন বেশ উপভোগ করছেন বলেও জানান।
চলতি বছরের ২৭ মে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন পূর্ণিমা। বিয়ের দুই মাস পর খবরটি নিশ্চিত করেন নায়িকা নিজেই। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
বিয়েতে দুই পরিবারের সবাই অনেক খুশি জানিয়ে পূর্ণিমা বলেন, দুই পরিবারের ইচ্ছাতেই তো বিয়েটা হলো, সবাই খুশি। আমার মেয়েসহ সবাইকে শ্বশুরবাড়ির লোকজন গ্রহণ করে নিয়েছেন, খুবই আদর করছেন। আমার মা–ও সবাইকে সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার