ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেব্রুয়ারির পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু জুলাইয়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১২:১০

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে যথাক্রমে ৩২২ ও ৬৪৩ জনের মৃত্যু হয়েছিল। মার্চ মাসে অনেকটা কমে আসে মৃত্যুর সংখ্যা। মার্চ মাসে ৮৫ জনের মৃত্যুর পর এপ্রিল, মে মাসে আরো কমে আসে মৃতের সংখ্যা। পরের ওই দুই মাসে মারা গিয়েছিলেন ৫ জন ও ৪ জন। এরপর জুন মাসে মৃত্যু হয় ১৮ জনের। জুলাই মাসে মৃত্যু হয়েছে ১৪২ জনের, যা জুন মাসের ৮ গুণ। 

জুলাই মাসে যে ১৪২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ভ্যাকসিন পেয়েছিলেন ৮৫ জন। বাকি ৫৭ জন ভ্যাকসিন নেননি।  ভ্যাকসিন নেওয়া ৮৫ জনের মধ্যে ৭ জন কেবল এক ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ পেয়েছিলেন ৫২ জন আর তৃতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছিলেন ২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

করোনা আক্রান্ত হয়ে গতকালও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯৫ জনে। ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জনে।  

শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে রাজধানীর স্কুলে : করোনা প্রতিরোধে চলতি সপ্তাহে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম। শুরুতে ঢাকা শহরের কিছু বিদ্যালয়ে এ টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম।  

তিনি জানান, শিশুদের টিকা নিয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুদ আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে এলে দিনক্ষণ ঠিক করে আমরা টিকা কার্যক্রম শুরু করব। ঢাকার যেসব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে সেসব এলাকায় আগে টিকা দেয়া হবে। 

জামান / জামান

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা