ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৩ ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১:৫

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের সামনের আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম আছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। তারা হলেন-দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম এবং চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার রিপন মন্ডল।

টুর্নামেন্টের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করা হয়েছে। সেখান থেকে বিগ ব্যাশের আয়োজকরা আজ (বুধবার) ৯৮ জন বিদেশি ক্রিকেটার বেছে নিয়েছেন। যে তালিকায় আছেন তিন বাংলাদেশি।

আগামী ২৮ আগস্ট বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সেদিনই চূড়ান্ত হবে বাংলাদেশি কোনো ক্রিকেটার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাবেন কিনা।

বিগ ব্যাশের আসন্ন মৌসুম শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর। প্রায় দুই মাসের এই টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি।

এদিকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে ২০২৩ সালের ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। অর্থাৎ বিগ ব্যাশ চলার সময়ই চলবে বিপিএলও।

বিসিবি জানিয়ে রেখেছে, বিপিএল চলার সময় দেশের কোনো ক্রিকেটারকেই বিদেশি কোনো লিগ বা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র দেওয়া হবে না। সেক্ষেত্রে দল পেলেও বিগ ব্যাশে খেলা হবে না আল-আমিন, শফিউল ও রিপনের।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে