ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে ভারতীয় সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১২:৫৭

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, পুলওয়ামা এলাকায় আত্মগোপন করে আছেন চার বিচ্ছিন্নতাবাদী। তাদের খোঁজে সেখানে সেনা তল্লাশি জারি রয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাতে অভিযানে ভারতীয় নামে সেনা। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা। গোলাগুলির এক পর্যায়ে ভারতীয় এক সেনার মৃত্যু হয়।

কাশ্মীর জোনাল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় রাজপোড়ায় হাঞ্জিন নামের একটি গ্রামে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে গুলিবর্ষণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। প্রত্যুত্তর দেয় সেনা সদস্যরাও।

সম্প্রতি কাশ্মীর নিয়ে সর্বদল বৈঠক করেছে ভারতের কেন্দ্র সরকার। কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরও ফের উত্তপ্ত উপত্যকা। প্রথমে জম্মু বিমানবন্দরের এয়ারফোর্স স্টেশনে ড্রোন দিয়ে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় মারা যান এক সাবেক পুলিশ অফিসার, তার স্ত্রী ও মেয়ে। এরপর একাধিকবার জম্মু-কাশ্মীরের আকাশে উড়তে দেখা যায় সন্দেহভাজন ড্রোন।

জামান / জামান

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের