এশিয়া কাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের
নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ এবং চলতি মাসের শেষদিকে শুরু টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছে পাকিস্তান। দুই দলেই আছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। চোটের কারণে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট মিস করেন বাঁহাতি এই পেসার।
পাকিস্তানের দুটি দলকেই নেতৃত্বে দেবেন বাবর আজম। দল থেকে বাদ পড়েছেন হাসান আলি। তার বদলে পাকিস্তান স্কোয়াডে এসেছেন পেসার নাসিম শাহ।
নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে পাঁচটি পরিবর্তন এনে এশিয়া কাপে নামবে পাকিস্তান। আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা এবং জাহিদ মেহমুদের বদলে আসবেন আসিফ আলি, হায়দার আলি, ইফতিখার আহমেদ এবং উসমান কাদির।
পাকিস্তানের ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, ফাখর জামান, হারিস রউফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলি আঘা, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, জাহিদ মেহমুদের।
এশিয়া কাপের দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!