শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১১ জন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২ প্রদান করা হবে। এবার ৭ ক্যাটাগরিতে দেওয়া হবে ১১টি পুরস্কার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ, সংগঠক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে- এবার ৭ ক্যাটাগরিতে ১১টি পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে দুটি প্রতিষ্ঠানও আছে।
৫ আগস্ট (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীতের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যারা পুরস্কার পাচ্ছেন
উদীয়মান ক্রীড়াবিদ : ক্রিকেটার শরিফুল ইসলাম ও আরচার দিয়া সিদ্দিকী।
ক্রীড়াবিদ : ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী ও ভরোত্তোলক সাবেরা সুলতানা।
সংগঠক : স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম।
আজীবন সম্মাননা : বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।
সংগঠন : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
পৃষ্ঠপোষক : গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড।
ক্রীড়া সাংবাদিক : কাশিনাথ বশাক।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!