ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

এরদোয়ানের সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১:৪১

সমকামীদের গুরুত্ব দিতে না চেয়ে ইস্তানবুল কনভেনশন থেকে সরে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছে। তাদের দাবি, ইস্তানবুল কনভেনশন থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছেন এরদোয়ান, তা প্রত্যাহার করতে হবে।

বৃহস্পতিবার থেকেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে রূপায়ণ করা হয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতেই ইস্তানবুল কনভেশনে চুক্তিবদ্ধ হয়েছিল দেশগুলো।

এরদোয়ান বলেছেন, সিদ্ধান্ত বদলাবে না। তিনি পিছু হটার জন্য এই সিদ্ধান্ত নেননি। কিন্তু বিক্ষোভকারীরাও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। প্ল্যাকার্ডে লেখা, 'ইস্তাম্বুল কনভেনশন নিয়ে আমরা লড়াই ছাড়ছি না। আমাদের কাছে সব শেষ হয়ে যায়নি।’

বৃহস্পতিবার এরদোয়ান চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেয়ার পরই বিক্ষোভ শুরু হয়। এরদোয়ান বলেছেন, ‘কিছু মানুষ ভুল করে এই সিদ্ধান্তকে তুরস্কের পিছনের দিকে হাঁটা বলে দেখাতে চাইছেন। কিন্তু মেয়েদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে আমাদের লড়াই ইস্তানবুল কনভেনশন থেকে শুরু ও শেষ হয় না।’

এরদোয়ান বলেছেন, ‘মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ইতোমধ্যে আইন করেছে তুরস্ক। সেখানে ধর্ম, জাতি ও লিঙ্গবৈষম্য করা হয়নি।’

অনেকগুলো অধিকাররক্ষা সংগঠন তুরস্কের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তুরস্ক একটি বেপরোয়া ও ভয়ঙ্কর বার্তা দিতে চাইছে। তারা মেয়েদের অধিকারের বিষয়টি দশ বছর পেছনে নিয়ে যেতে চাইছে।

তুরস্কের নারী সংগঠনগুলোর ফেডারেশনের সভাপতি ক্যানান গুল্লু বলেছেন, ‘এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তুরস্ক নিজের পায়েই গুলি করেছে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘এটা খুবই হতাশাজনক সিদ্ধান্ত।’

ইস্তানবুল কনভেন কী?

২০১১ সালে ইস্তানবুলে কাউন্সিল অব ইউরোপ একটি চুক্তির খসড়া করে। এই চুক্তিতে লিঙ্গসাম্যকে উৎসাহ দেয়ার কথা বলা হয়েছিল। আইন, শিক্ষা ও প্রচারের মাধ্যমে তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু তুরস্কের কিছু রক্ষণশীলদের দাবি, সমকামীদের সমর্থন করেছে এই চুক্তি।

প্রীতি / প্রীতি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স

দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু

কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

ইরানে বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ আইআরজিসি সদস্য নিহত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা