ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আইফোনে ছেলের গেমের বিল মেটাতে বাবার গাড়ি বিক্রি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ১:৪৮

আইফোনে একের পর এক অ্যাপ ডাউনলোড করেছিল ছেলে। তার জন্য প্রায় দেড় লাখ টাকা বিল দিতে হলো বাবাকে! ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের উত্তর ওয়েলসে।

জানা গেছে, সাত বছর বয়সী আশাজ তার বাবা মোহাম্মদ মুতাজার আইফোনে ‘রাইজ অব ডার্ক’ গেমটি খেলছিল। প্রায় এক ঘণ্টা ধরে খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। এক একটি অ্যাপের দাম ছিল ২৩০ টাকা থেকে সর্বাধিক ১১ হাজার টাকা। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ।

তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে ততক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছিল দেড় লাখ টাকায়। কীভাবে এত টাকা পরিশোধ করবেন ভেবেই তাঁর হাড় হিম হয়ে যাচ্ছিল। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।

প্রথমে মুতাজা ভেবেছিলেন তাঁকে প্রতারিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের একটি ইমেইল পান। তাতে টাকার পুরো পরিমাণটাই লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-কে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২৪ হাজার টাকা ফেরত দিয়েছে।

যদিও এ ধরনের লেনদেন করতে গেলে পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সুরক্ষিত থাকে। মুতাজা জানান, হয়তো তাঁর ছেলে সেই পাসওয়ার্ড জেনে ফেলেছিল। একই সঙ্গে তাঁর প্রশ্ন, বাচ্চাদের এই গেমে এক একটি অ্যাপের দাম এত বেশি রাখা হয়েছে কেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছেন মুতাজা।

প্রীতি / প্রীতি

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক