ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফের পেছাল এসএ গেমস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:৩৮

২০২১ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল সাউথ এশিয়ান (এসএ) গেমস। সেটি নিয়ে যাওয়া হয় আগামী বছর। সম্প্রতি এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (এওসি) সঙ্গে বৈঠকে আরেক দফা পিছিয়ে ২০২৪ সালে নিয়ে যাওয়া হয়েছে গেমস।

পাকিস্তানের দৈনিক দ্য ডন এমনটাই জানাচ্ছে।

২০১৯ সালে নেপাল এসএ গেমসে পতাকা গ্রহণের সময় দুই বছর পর গেমস আয়োজনের কথা বলেছিলেন পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সভাপতি আরিফ হাসান। 

ভেন্যু সংকট কাটাতে গেমসের প্রধান শহর লাহোরের পাশাপাশি ফয়সালাবাদ, শিয়ালকোট, গুজরানওয়ালা এবং আগের দুই আসরের আয়োজক ইসলামাবাদেও হতে পারে গেমসের খেলা। 

করোনার প্রাদুর্ভাব ও ভেন্যু সংস্কারের জন্য আরো দুই বছর পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দিনক্ষণ নির্ধারণ করে আয়োজকরা।

চীনের হাংজু এশিয়ান গেমস এক বছর পিছিয়ে (আগামী বছরের সেপ্টেম্বর) যাওয়ায় আরেক দফা পিছিয়ে গেল এসএ গেমসও। 

এবার বলা হয়েছে, ২০২৪ সালের মার্চে হবে গেমস।

পিওএ’র মহাসচিব খালিদ মাহমুদ ডনকে বলেন, আগামী বছর এসএ গেমস আয়োজন সম্ভব নয়। তাই আমরা ২০২৪ সালের মার্চে আয়োজন করতে চাই।

১৯৮৯ ও ২০০৪ সালের পর তৃতীয়বার এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে