ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সিঙ্গাপুর যাচ্ছেন সোহান, সেখানেই হবে সিদ্ধান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ৩:৪৪

জিম্বাবুয়েতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। যে কারণে কুড়ি ওভারের ফরম্যাটের সঙ্গে ওয়ানডে সিরিজও শেষ হয়ে যায় তার। ফলে দেশে ফিরে আসেন সোহান। এবার উন্নত চিকিৎসার জন্য যাবেন সিঙ্গাপুরে। সেখানেই সিদ্ধান্ত হবে, সোহানের চোট আক্রান্ত আঙুলে অস্ত্রোপচার লাগবে কীনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

সোহানের বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ায় অন্তত তিন সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে। ভিসা পেলেই সিঙ্গাপুর উড়াল দেবেন সোহান। তার সঙ্গী হতে পারেন ডাক্তার দেবাশিষ। সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে চিকিৎসক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।

সোহান বলেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুর যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে