এশিয়া কাপ আয়োজন না করেও শ্রীলঙ্কা পাচ্ছে প্রায় ৬২ কোটি!
২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কায় এই আসর বসার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা করা যাচ্ছে না। টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
তবুও ক্ষতি হচ্ছে না শ্রীলঙ্কার। আয়োজকস্বত্ব থাকছে লঙ্কান ক্রিকেট বোর্ড এসএলসিরই। ফলে এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক স্বত্ব হিসেবে মোটা অঙ্ক পাচ্ছে শ্রীলঙ্কা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনসক্রিকইনফো’ জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে আনুমানিক ৬৫ লাখ ডলার, মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি ৭০ লাখ টাকা পাবে শ্রীলঙ্কা।
এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়েছে ‘এই মানের টুর্নামেন্টে শুধু সদস্যদেশগুলোই নয়, অন্যান্য অংশীদার যেমন সম্প্রচারক সংস্থা, স্পনসরদেরও প্রয়োজন হয়। কিন্তু জ্বালানি ও অন্যান্য সংকট মিলিয়ে (আয়োজনে) নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গেছে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিকে (টুর্নামেন্ট আয়োজনে) সহায়ক মনে করছেন না অংশীদাররা।’
বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেন, ‘সাধারণত সম্প্রচার ও মাঠের স্বত্ব থেকে যে টাকা ওঠে, তা এসিসি নেয়। টুর্নামেন্ট শেষে তা সদস্য দেশ এবং (এশিয়া কাপে) অংশ নেওয়া দেশগুলোর মধ্যে তা ভাগ করে দেওয়া হয়। টুর্নামেন্টে কত লাভ হয়েছে, অঙ্কটা তার ওপর নির্ভর করে। সাধারণত, ২০ থেকে ৩০ লাখ (ডলার)। এর বাইরে বাকি তহবিল থেকে একটা অংশ আয়োজককে দেওয়া হয়। এটাই আয়োজক ফি।’
সে হিসেবে এসএলসি ধারণা মতে ‘আয়োজক ফি হিসেবে আমরা ২৫ লাখ ডলার পাব। টিকিট বিক্রি থেকে পাব ১৫ লাখ ডলার। আর অংশ নেওয়া দলগুলোর প্রতিটি দলের মতো আমরাও ২০ লাখ ডলার পাব।’
সূত্র: ক্রিকইনফো
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!