ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুই দশক পর বাগরাম বিমানঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৭-২০২১ দুপুর ৩:২৮

আফগানিস্তানের বৃহত্তম বাগরাম বিমানঘাঁটি ছেড়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর সদস্যরা। দুই দশক ধরে তারা আফগানিস্তানে অবস্থানের পর কাবুলের এ ঘাঁটি ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দেশটি থেকে পুরোপুরিভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ের দিকে এগিয়ে গেলো। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তার উদৃত্তি দিয়ে বার্তাসংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে জঙ্গি সংগঠন তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ন্যাটো বাহিনীর প্রধান বিমান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে কাবুল থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাগরাম। এখান থেকে বিমান দিয়ে বিভিন্ন হামলা পরিচালনা করা হতো। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘যৌথ বাহিনীর সব সদস্য বাগরাম ছেড়েছেন।’ তবে কখন সেনাবাহিনীর সর্বশেষ দলটি বাগরাম ছেড়েছিল, তা জানানি তিনি।

এ ছাড়া কখন বাগরাম বিমানঘাঁটি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান সরকারের হাতে তুলে দেওয়া হবে, সে বিষয়টিও স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্রের ওই নিরাপত্তা কর্মকর্তা। এ প্রসঙ্গে আফগানিস্তান সরকারের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আফগান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্থান্তরের বিষয়ে এখনও আমরা কিছু শুনিনি।’ বর্তমানে আফগানিস্তনে সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। 

প্রীতি / প্রীতি

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক