বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে তামিম
হাতছানি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই। সেবার তিন ম্যাচে করতে হতো ১৭৪ রান। তামিম ইকবাল করেছিলেন ১১৭ রান। ফলে এখনও বাকি রয়ে গেছে ৫৭ রান।
আজ দুপুর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও সেই মিশনে নামবেন তামিম। এই তিন ম্যাচে ৫৭ রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মালিক হয়ে যাবেন টাইগার অধিনায়ক।
আগে থেকেই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তার সামনেই সুযোগ দেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার। বিশ্ব ক্রিকেটে যা এখন পর্যন্ত করতে পেরেছেন ৩২ জন ব্যাটার। এর মধ্যে ১৪ জনের রয়েছে ১০ হাজারের বেশি রান।
তবে শুধু ওপেনারদের কথা বিবেচনা করলে, বিশ্বের নবম উদ্বোধনী ব্যাটার হওয়ার সামনে দাঁড়িয়ে তামিম। ওয়ানডেতে ৮ হাজার রান করা ওপেনাররা হলেন শচিন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা।
এখন পর্যন্ত ২২৮ ওয়ানডে খেলে ১৪ সেঞ্চুরি ও ৫৩ হাফসেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি সবই তামিমের।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!