ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

তিন ওভার হাতে রেখে জিতার কথা আগেই বলেছিলেন রাজা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৩

স্বাগতিক জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও টাইগাররা শুরু করেছে হার দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। হারারেতে ৩০৩ রান করেও হারতে হলো তামিমদের। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সিকান্দার রাজা।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন রাজা। ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নামার আগে সতীর্থদের সঙ্গে কী কথা হয়েছিল তা তুলে ধরেছেন রাজা, ‘ড্রেসিংরুমে আমি সবাইকে বলেছিলাম, সবাই মিলে যুদ্ধ করতে হবে। ইনশাল্লাহ, তিন ওভার হাতে রেখেই জিতব আমরা। তবে যেকোনো কিছুই ঘটতে পারে, আমাদের পরিকল্পনা আছে। ’

১০৯ বলে ৬ ছক্কা ও ৮ চারে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলেছেন রাজা, হয়েছেন ম্যাচসেরা। দল হারলে তাঁর সেঞ্চুরির কোনো মূল্য থাকত না বলে মনে করেন রাজা, ‘দলের জন্য যা দরকার ছিল তা করতে পেরে ভালো লাগছে। আমার সেঞ্চুরির পরও যদি দল হারত, তাহলে সেই সেঞ্চুরির কোনো দাম থাকত না। খেলা জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছি, এ জন্য খুবই ভালো লাগছে। ’

শুধু রাজাই নন, গতকাল জিম্বাবুয়ের হয়ে শতক হাঁকিয়েছেন ইন্নোসেন্ট কাইয়াও। ১২২ বলে ১১০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁদের কল্যাণেই ১০ বল হাতে রেখে প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে