মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন ঢাকায় আসছেন আজ (৬ আগস্ট)। বাংলাদেশ ছাড়াও ভারত ও কুয়েত সফরের কথা রয়েছে তার।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। অগ্রাধিকারের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠকে, সিসন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো কিভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে মত বিনিময় করবেন।
জামান / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি