রাতে মাঠে নামছেন মেসি-নেইমার
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও জার্মানির বুন্দেসলিগা শুরু হয়ে গেছে। গত রাতে শুরু হয়েছে লিগ ওয়ানও। মেসি-নেইমার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির আজকের প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুট।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচটির জন্য গতকালই স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও সার্জিও রামোসের মতো তারকারা থাকলেও নেই কিলিয়ান এমবাপ্পে।
(পিএসজি স্কোয়াড)
এমবাপ্পে ইনজুরিতে থাকলেও কিছুদিন আগেই ফ্রেঞ্চ সুপার কাপ জেতা পিএসজি রয়েছে বেশ ফুরফরে মেজাজেই। নঁতের বিপক্ষে ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালের মতো আজকের ম্যাচেও আক্রমণভাবে মেসি-নেইমারের সঙ্গে দেখা যাবে পাওলো সারাবিয়াকে।
গত মৌসুমে মারিসিও পচেত্তিনোর অধীনে লিগ ওয়ান জিতেছিল পিএসজি। এবার নতুন কোচ গালতিয়ারের অধীনে খেলতে নামছেন মেসিরা।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!