জুলাইয়ে সড়কে প্রাণ গেল ৭৩৯ জনের
জুলাই মাসে সারাদেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১০৫ জন নারী ও ১০৯ জন শিশু রয়েছে। শনিবার (৬ আগস্ট) রোড সেইফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পথচারী ১১৮ জন, চালক ও সহকারী ১৩৭ জন, নৌ-দুর্ঘটনায় ১৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন।
বিভাগভিত্তিক সবেচেয়ে বেশি ২২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরমেধ্য শুধু রাজধানীতেই ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ৪৬ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা রোধে বেশকিছু সুপারিশ করা হয়। সেগুলো হলো-
১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে।
২. চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে।
৩. বিআরটিএ’র সক্ষমতা বাড়াতে হবে।
৪. পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে।
৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে।
৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
৮. রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে।
৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।
প্রীতি / জামান
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
মে মাসে ঘূর্ণিঝড়ের আভাস, থাকবে তীব্র তাপপ্রবাহ
হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৬১
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’
ই-ট্রাফিক : আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয়
জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী
জেলা প্রশাসক সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছি, ৮০ শতাংশ হবে নারী
বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না : মির্জা ফখরুল