ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 দূরপাল্লার নন-এসি বাসে ১৫০, এসিতে ৩০০ টাকা বেশি নেয়া হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৩:৫৬

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দূরপাল্লার গণপরিবহনের ভাড়াও। শনিবার (৬ আগস্ট) সকাল থেকেই প্রায় সব গণপরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও মহাখালী বাস কাউন্টারে যাত্রীদের অভিযোগের সত্যতা মিলেছে। বাস কাউন্টারগুলোতে দেখা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়াই প্রতিটি বাসে আসনপ্রতি ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

শনিবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায়, তেলের দাম বাড়ানোয় দূরপাল্লার মামুন পরিবহন, আল-মোবারকা পরিবহন, শ্যামলী এনআর ট্রাভেলসসহ কয়েকটি পরিবহনের বাস চলছে না। তারা জানান, তেলের দাম বাড়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বিকেলে বিআরটিএর সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের পর বাস চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কল্যাণপুর এসবি সুপার ডিলাক্সের ম্যানেজার মো. তোয়েব জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের বাসে ৩০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এতে ঢাকা থেকে কুষ্টিয়ার নন-এসি বাসের ভাড়া ৫৫০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। ৮০০ টাকার এসি বাসের ভাড়া বাড়িয়ে ১ হাজার ৪০ টাকা করা হয়েছে।

ঢাকা থেকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, দর্শনা ও মেহেরপুরের দূরপাল্লার পরিবহন রয়েল এক্সপ্রেসের গাবতলী কাউন্টারের ম্যানেজার মো. রমজান আলী জানান, ঢাকা থেকে আমাদের গাড়িতে প্রতি সিটে নন-এসি বাসে ভাড়া বেড়েছে ১৫০ টাকা ও এসিতে ২০০ টাকা।

সায়েদাবাদে শ্যামলী পরিবহনের কাউন্টার প্রতিনিধি মো. রনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ভাড়া ছিল ৫৭০ টাকা। এখন তা বাড়িয়ে ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে ৯০০ টাকার ভাড়া বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা নেয়া হচ্ছে। ঢাকা-বরিশাল রুটের ভাড়া ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫০ টাকা করা হয়েছে। এভাবে দেশের প্রতিটি রুটের বাস ভাড়া বাড়িয়ে নেয়া হচ্ছে।

হানিফ পরিবহনের কাউন্টার প্রতিনিধি ফয়সাল জানান, প্রতিটি বাসে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।

তবে গ্রিনলাইন পরিবহনের বাসগুলোতে আগের ভাড়াই রাখছে মালিকপক্ষ। গ্রিনলাইন বাসের কল সেন্টারের কলটেকার শামীমা আক্তার জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ঘোষণা আসেনি। তাই আগের ভাড়াই নেয়া হচ্ছে।

অন্যদিকে জ্বালানি তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। এ নিয়ে আজ শনিবার বিকেল ৫টায় বিআরটিএর সঙ্গে বৈঠকে বসবেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, গতকাল (শুক্রবার) রাত ১২টা থেকে দেশে জ্বালানি তেলের দাম গড়ে ৫০ শতাংশ বাড়িয়েছে সরকার। এতে বাস পরিচালনার ব্যয় বেড়ে গেছে। তাই বাস ভাড়া সমন্বয় করা জরুরি।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম বেড়েছে ৩৪ টাকা, অকটেনে ৪৬ এবং পেট্রলে বেড়েছে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে। দাম বাড়ার আগে খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০, অকটেন ৮৯ এবং পেট্রল ৮৬ টাকায় বিক্রি হচ্ছিল।

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী