ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলা‌দেশ-চীনের মধ্যে ৪ সম‌ঝোতা স্মারক সই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১১:১৯

চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলা‌দেশ ও চীন। রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারকগু‌লো সই হয়।

দুই মন্ত্রীর বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের ব‌লেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে।

সমঝোতা স্মারকগু‌লো হচ্ছে- পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তায় পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

আজ সকাল ৭টা ৫০ মিনিটের পর দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ড. মো‌মেন ও ঢাকা সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেড়ঘন্টা অনুষ্ঠিত বৈঠকে এক ঘণ্টা চলে দ্বিপাক্ষিক বৈঠক। বা‌কি আধঘণ্টায় সম‌ঝোতা স্মারক সইসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‌তে র‌য়ে‌ছেন।

দুদিনের সফরে শ‌নিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রোববার (৭ আগস্ট) দুপুরের দিকে ঢাকা থেকে মঙ্গোলিয়া যাওয়ার কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর। সব‌শেষ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে ঢাকা সফর করেছিলেন।

জামান / জামান

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী