সমতা ফেরাতে মাঠে নামছে টিম টাইগার
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লজ্জার হার বরণ করার পর আজ রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯.১৫টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ১.১৫টায়। যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ জানান, আমি নিশ্চিত ছেলেরা ঘুরে দাঁড়াবে। হারাটা কখনোই ভালো কিছু নয়, তবে এটি তো খেলার অংশ। আমি নিশ্চিত ছেলেরা আরও তরতাজা হয়ে ফিরে আসবে।’
যদিও সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটন দাসের সঙ্গে পাওয়া যাবে না দলের পেস বোলিং বিভাগের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানকে। অ্যাঙ্কেলের চোটে এ ম্যাচে বিশ্রামে এই বাঁহাতি। তবে স্বস্তি মিলেছে মুশফিকুর রহিম আর শরিফুল ইসলাম সুস্থ হওয়ায়।
দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আসবে। হেরাথ ইঙ্গিত দিয়েছেন, আগের ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার না খেলানো বাংলাদেশ দল আজ দ্বিতীয় ওয়ানডেতে তাইজুল ইসলাম বা নাসুম আহমেদকে জায়গা দেবে।
আগের ম্যাচে ৪ বোলার নিয়ে খেলার মাসুল দিতে হয়েছে বাংলাদেশ দলকে। ৩০৪ রানের লক্ষ্য দিয়েও ৫ উইকেটে হারে সফরকারীরা। আজ দ্বিতীয় ম্যাচে বোলিং বিভাগেই মনোযোগ দিতে পারে দলটি। টপ অর্ডার ব্যাটসম্যান লিটন না থাকলেও তার জায়গা নিতে পারেন ডানহাতি পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ের সম্ভাব্য স্কোয়াড:
রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসান মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।
বাংলাদেশ জার্নাল
প্রীতি / প্রীতি
চলতি বছরে ২২ ওয়ানডে খেলবে বাংলাদেশ, বড় সুযোগ বললেন মিরাজ
ঋতুপর্ণা-মনিকাকে নিয়ে আলাদা পরিকল্পনা উজবেকিস্তানের
নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি
মারমুশ শো– হালান্ডের অভাব বুঝতে পারেনি সিটি
জাপানের কাছে ১১-০ গোলে হারল ভারত
নেইমারের বিরুদ্ধে সাবেক নারী বাবুর্চির মামলা
ক্রিকেটারদের আগে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা
পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’
বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম কলকাতার লড়াই!
টস হেরে ব্যাটিংয়ে ভারত
দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া
‘আমি শুধু বাড়ি ফিরতে চাই’