ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১১:৪৯

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ৩-১ এ জিতে নিল ভারত। ফ্লোরিডায় শনিবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে সফরকারীরা। সর্বোচ্চ ৪৪ রান করেন ঋষভ পন্ট। 

এছাড়া রোহিত শর্মা ৩৩ ও শেষদিকে ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্সার প্যাটেল। ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সফরকারীদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। দলটির পক্ষে ২৪ রান করে করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল।

ভারতের হয়ে আর্শদ্বীপ সিং নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া আভেশ খান, অক্সার প্যাটেল ও রবি বিষ্ণোই নেন ২টি করে উইকেট।

লডারহিলে বাংলাদেশ সময় আজ (৭ আগস্ট) রাতেই উভয় দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষটিতে। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে