টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে খেলা শুরু হবে।
দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন দাস ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তাইজুল ইসলাম। অন্যদিকে পাঁচটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে।
প্রথম ম্যাচে টাইগারদের ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। তাই এই ম্যাচ জিতে সিরিজ হার ঠেকাতে মরিয়া সফরকারীরা।
এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। চোটের কারণে মোস্তাফিজুর রহমানকে দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে। আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত। বাংলাদেশ থেকে উড়ে যাওয়া নাঈম শেখ-ইবাদত হোসেনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। লিটনের জায়গায় দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আর যদি বাংলাদেশ দুই পেসার খেলায় মোস্তাফিজের জায়গায় দেখা যেতে পারে তাইজুল ইসলামকে। যদি তিন পেসার খেলায় তাহলে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তখন মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দেখা যেতে পারে তাইজুলকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/হাসান মাহমুদ।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!