ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভাড়া নির্ধারণে লঞ্চ মালিক সমিতির বৈঠক আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ১:১২

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া পর লঞ্চের ভাড়াও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি। রোববার নতুন ভাড়া নির্ধারণে নিজেদের মধ্যে আলোচনায় বসবে মালিক সমিতি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, রোববার অফিস চালু হওয়ার পর ভাড়া নির্ধারণ নিয়ে নিজেদের মধ্যে বসব। এরপর বসব সরকারের সঙ্গে।

একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অন্যদিকে যাত্রী কম থাকায় লঞ্চের ভাড়া না বাড়ালে আর্থিকভাবে ক্ষতির কথাও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাড়া না বাড়ালে তো মারা যাব।

শুক্রবার রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম অনেকটা বাড়ানোর ঘোষণা আসে। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। আর অকটেনের দাম বেড়েছে ৫১.৬৮%, প্রতি লিটার কিনতে গুনতে হবে ১৩৫ টাকা।

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পরে শনিবার সকাল থেকেই। ঢাকার সড়কে বাসের উপস্থিতি কমে দুর্ভোগে পড়েন নগরবাসী। দিনভর সবার নজর ছিল পরিবহন মালিক সমিতির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকের দিকে। দীর্ঘ বৈঠক শেষে শনিবার রাতে দূর পাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা থেকে ২২ শতাংশ বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়।

প্রীতি / প্রীতি

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী