ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফিফটি করে ফিরলেন তামিম, দুর্ভাগ্যজনক রানআউট বিজয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২২ দুপুর ২:২৩

তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লে'তেই ৬২ রান করে ফেলেছিল টাইগাররা। কিন্তু পরপর দুই ওভারে দুই ওপেনার বিদায়ে হঠাৎ করেই চাপে পড়ে গেলো সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান। ক্যারিয়ারের ৫৫তম ফিফটি হাঁকিয়ে ৪৫ বলে ৫০ রান করে আউট হয়েছেন তামিম। এনামুল বিজয়ের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২০ রান।

ফিফটি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও, এরপর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তামিমের। ইনিংসের ১১তম ওভারে বড় বাউন্ডারির দিকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়ে গেছেন দেশসেরা এই ওপেনার।

পরের ওভারে নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ বোলার তানাকা চিভাঙ্গার হাতে লেগে ভেঙে যায় ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প। তখন ক্রিজের বাইরে ছিলেন বিজয়। ফলে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হতে হয় বিজয়কে।

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে