জ্বালানি তেলের দাম বাড়ায় অস্থির হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের বুকে কষ্ট দেবে, কিন্তু এতে অস্থির হওয়ার কিছু নেই। আমি শুধু এটুকুই বলব বিশ্বাস রাখেন, আগামী দিনে কোনো ভাল কিছুর জন্য প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ অগাস্ট) এফবিসিসিআই অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তান হওয়ার পর এ অঞ্চলকে অবহেলা করা হল। বঙ্গবন্ধু সেটি ধরতে পারলেন। তিনি আমাদের অর্থনীতিকে যে ফাঁকি দেওয়া হয়েছে, সেটি ধরলেন। যে কয়দিন ক্ষমতায় ছিলেন, তিনি আমাদের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করেছেন।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা রোল মডেল। তারপরও একদল ষড়যন্ত্র করবে। তাদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। একটা কথা আছে, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’। এত সুন্দর একটি পদ্মাসেতু হল আজকে, সেটিতে নাকি ব্যয় বেশি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, পাকিস্তানিরা বলে বাংলাদেশ এক্সডেন্টলি হয়েছে এবং ডিজাইন ছাড়া তৈরি হয়েছে। অথচ, তাদের স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টে উঠে এসেছে তিনি পাকিস্তান বিরোধী ছিলেন। তার মানে অনেক আগেই তিনি এই রূপরেখা তৈরি করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, এমসিসিআইর সাবেক সভাপতি নিহাদ কবির, এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা ড. মোস্তফা আবিদ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা শুভাশীষ বসু।
সেমিনারে বেঙ্গল গ্রুপের কর্ণধার মোরশেদ আলম, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপিসহ বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি