টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
কিছুদিন পর আর দ্বিতীয় ডোজ টিকা পাওয়া যাবে না, তাই এখনো করোনার দ্বিতীয় ডোজ টিকা যারা নেননি, তাদের দ্রুত টিকা নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর নিপসম অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান বলেন।
জাহিদ মালেক বলেন, করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আমাদের কাছে যে পরিমাণ টিকা মজুত আছে, অচিরেই সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। তাই যারা এখনো করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নিন।
মন্ত্রী বলেন, সারাদেশে আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। ফলে বর্তমানে করোনা সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও আমাদের হিসাবে এখনও অনেকেই দ্বিতীয় ডোজ টিকা নেননি। তাদের জানিয়ে রাখছি, দ্বিতীয় ডোজ না নিলে কিন্তু তারা বুস্টার ডোজও নিতে পারবেন না। তাই যারা এখনো প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ নেননি, দ্রুত তাদের টিকা নিয়ে নেওয়ার অনুরোধ করছি।
জাহিদ মালেক বলেন, করোনার সময়ে আমাদের স্কুল-কলেজগুলো বন্ধ করে দিতে হয়েছিল। এখনও যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আবারো বন্ধ হয়ে যেতে পারে। তবে করোনায় স্কুল-কলেজ বন্ধ হলেও মেডিকেল কলেজগুলো কিন্তু বন্ধ করতে হয়নি।
প্রীতি / জামান
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি